সারাদেশ

ইসলামপুরে ৪নং চর হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বিদায় ও নবীণবরন

রোকনুজ্জামান সবুজ, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নং চর হাই স্কুল এন্ড কলেজে এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় এবং নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সভাপতি হামিদুর রহমান মলিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেরপুরের কামারেরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নওয়াব আলী, ৪নং চর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আঃ হাকিম, স্থানীয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আঃ রহিম, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
চলতি বছর ৪নং চর হাইস্কুল এন্ড কলেজ থেকে মোট ২৫৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
সভাপতি হামিদুর রহমান মলিন বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজ যারা বিদায় নিচ্ছ,তারা শুধু এই প্রতিষ্ঠানের নয়, বরং দেশের ভবিষ্যৎ কর্ণধার। তোমাদের সততা,পরিশ্রম ও দায়িত্ববোধই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। জীবনের প্রতিটি ধাপে সৎ ও আদর্শবান থেকে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,তোমরাই আগামী দিনের স্বপ্ন। এই প্রতিষ্ঠান তোমাদের মেধা ও মনন বিকাশের জন্য সবসময় পাশে থাকবে। শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিয়মিত অধ্যয়ন করলেই তোমরা সফলতার শিখরে পৌঁছাতে পারবে।
অনুষ্ঠানটি বিদায়ী শিক্ষার্থীদের আবেগঘন মুহূর্ত ও নবীনদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে এক অনন্য পরিবেশ সৃষ্টি করে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!