বিনোদন

দেব-শুভশ্রীর যে দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা

আসন্ন পূজায় মুক্তি পেতে যাচ্ছে দেব ও শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ছবির চতুর্থ গান ‘আমার সবকিছুতেই’। গানটি প্রকাশের পর একটি দৃশ্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। গানে কালো শাড়িতে শুভশ্রী এবং কালো শার্ট-ট্রাউজারে দেবকে দেখা গেছে। ভিডিওর ৩ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৩ মিনিট ১৯ সেকেন্ডের অংশে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। সেখানে দেবকে শুভশ্রীর গলার কাছে চুমু খেতে দেখা যায়। ঠিক সেই সময় গানে শোনা যায়, ‘আদরের কিছু দাগ, থাক আঁকা হয়ে থাক, মন পাহাড়ে।’ একই সঙ্গে ক্যামেরায় শুভশ্রীর গলার কাছে একটি লালচে ছাপও স্পষ্ট হয়ে ওঠে। নেটিজেনদের অনেকে সেটিকে ‘লাভ বাইট’ বলে মনে করছেন। দৃশ্যটির স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। কেউ কেউ গানের কথার সঙ্গে মিলিয়ে এটিকে দৃশ্যের অংশ হিসেবে দেখলেও অনেকে রসিকতায় মেতেছেন। একজন লিখেছেন, ‘এটা কি ছারপোকার কামড়ের দাগ?’ আরেকজন শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর প্রসঙ্গ টেনে লিখেছেন, ‘এই লাভ বাইট কি রাজ দা তুমি দিয়ে পাঠিয়েছিলে শুটিংয়ে?’ তবে এসব মন্তব্যের পাশাপাশি দৃশ্যটি নিয়ে সমালোচনাও হচ্ছে। এর পেছনে রয়েছে দেব-শুভশ্রীর সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড। সিনেমার প্রচারের সময় মঞ্চে হাঁটু গেড়ে শুভশ্রীর হাতে দেবের চুমু খাওয়া এবং তাঁকে কোলে তুলে ফটোগ্রাফি করাও আলোচনার জন্ম দিয়েছিল। সেই আবহের মধ্যেই নতুন গানের ঘনিষ্ঠ দৃশ্যটি সমালোচনায় নতুন মাত্রা যোগ করেছে। একসময় সম্পর্কে থাকা দেব-শুভশ্রী বর্তমানে একে অপরের প্রাক্তন হলেও কাজের ক্ষেত্রে দুজনই সক্রিয়। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দেশু ৭’। অ্যাকশন-রোমান্টিক এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে দেবের। ছবিটির প্রযোজনার দায়িত্বেও আছেন তিনি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!