বিনোদন

জামদানিতে নজর কাড়লেন পূর্ণিমা

ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী পূর্ণিমা। বিশেষ করে রোমান্টিক সিনেমার নায়িকা হিসেবে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘ভালোবাসার লাল গোলাপ’সহ বেশ কিছু সিনেমায় তার অভিনয় এখনো উপভোগ্য দর্শকের কাছে। অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্য ও রুচিশীল ফ্যাশন সেন্সও বরাবরই মুগ্ধ করে ভক্তদের। শাড়িতে বাঙালিয়ানার ছোঁয়া কিংবা আধুনিক সাজ- যেভাবেই হাজির হন, তার উপস্থিতি যেন আলাদা করে নজর কাড়ে। এবারও তার ব্যতিক্রম হলো না। জামদানি শাড়িতে নিজেকে সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন পূর্ণিমা। ছবিতে তাকে দেখা গেছে একেবারে বাঙালি নারীর চিরচেনা সাজে। পরনে নান্দনিক জামদানি, আর মাথার খোপায় ফুলের মালায় তার সাজে ফুটে উঠেছে স্নিগ্ধতা ও আভিজাত্যের মিশেল। ছবিগুলোর সঙ্গে পূর্ণিমা লিখেছেন, ‘জামদানির আবহ আর কখনো পুরোনো না হওয়া সৌন্দর্য…’ এই ছোট্ট বাক্যেই যেন নিজের সাজের অনুভূতিটা প্রকাশ করেছেন অভিনেত্রী। পূর্ণিমার এই সাজে চোখে পড়ার মতো ছিল তার স্বাভাবিক সৌন্দর্য। অতিরিক্ত চাকচিক্যের বদলে জামদানির ঐতিহ্য আর খোপায় ফুলের মালার সরল সৌন্দর্যকেই প্রাধান্য দিয়েছেন তিনি। ফলে পুরো লুকটিতে তৈরি হয়েছে এক ধরনের মায়াবী ও নান্দনিক আবহ। তার প্রকাশ করা ছবিগুলো দেখে ভক্তদের অনেকেই মুগ্ধ হয়েছেন। বাঙালি ঐতিহ্যের সঙ্গে নিজের সৌন্দর্যকে মিলিয়ে পূর্ণিমার এই উপস্থিতি যেন মনে করিয়ে দিল, ফ্যাশন বদলালেও জামদানির আবেদন কখনো পুরোনো হওয়ার নয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!