সারাদেশ

দেওয়ানগঞ্জে ক্ষেতে ভুট্টা তোলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতে সোহেল মিয়া নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকাল ৪টার দিকে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সোহেল মিয়া(৩০) দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর এলাকার শুকুর মাহমুদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল মিয়া প্রতিদিনের মতো কৃষি কাজে মাঠে যান এবং নিজ ক্ষেতে ভুট্টা তোলার কাজে ব্যস্ত ছিলেন। বিকালে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি মাঠেই অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের নেমে এসেছে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!