আইটি

জেনে নিন কি এই ‘মেটা ওয়ান’

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন অভিজ্ঞতা দিতে সাবস্ক্রিপশনভিত্তিক প্ল্যাটফর্ম ‘মেটা ওয়ান’ চালুর ঘোষণা দিয়েছে মেটা। এর মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এআই সুবিধার পাশাপাশি বাড়তি কাস্টমাইজেশন, এক্সপ্রেশন এবং পেশাদার বিভিন্ন টুল ব্যবহারের সুযোগ পাবেন। সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এই সেবার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

একক অ্যাপের জন্য আলাদা প্ল্যান
ইনস্টাগ্রাম প্লাস ($৩.৯৯/মাস) : এই প্যাকেজে স্টোরি ও ডিএমে কাস্টম ফন্ট ব্যবহারের পাশাপাশি কারা স্টোরি দেখেছে, সে বিষয়ে নোটিফিকেশন এবং মেসেজ প্রিভিউ দেখার সুবিধা থাকবে।

হোয়াটসঅ্যাপ প্লাস ($২.৯৯/মাস) : চ্যাটকে আরও ব্যক্তিগতভাবে সাজাতে এক্সক্লুসিভ থিম, আইকন ও বিশেষ ইফেক্টের স্টিকার পাওয়া যাবে। পাশাপাশি চ্যাট ও মিডিয়া ব্যাকআপের জন্য বাড়তি স্টোরেজ এবং ‘ফোকাস শিডিউল’ ফিচারও থাকছে।

ফেসবুক প্লাস ($৩.৯৯/মাস) : মেসেঞ্জার কাস্টমাইজেশনের পাশাপাশি রিলস ও ফিড পোস্টে সুপার রিঅ্যাকশন এবং কাস্টম অ্যাপ আইকন ব্যবহারের সুবিধা মিলবে।

এআই ব্যবহারকারীদের জন্য বান্ডেল
কোর ($৭.৯৯/মাস) : ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ প্লাসের সব সুবিধার সঙ্গে থাকছে মেটা এআইয়ের ‘গঁংব’ মডেল ব্যবহার করে উন্নত মানের ছবি ও ভিডিও তৈরির সুযোগ। এছাড়া ইনস্টাগ্রামের ‘জবংঃুষব’ এআই টুলও তুলনামূলক বেশি ব্যবহার করা যাবে।

প্রিমিয়াম ($১৯.৯৯/মাস) : মেটার বিভিন্ন অ্যাপ ও এআই টুলে নিয়মিত ও ব্যাপকভাবে কাজ করা ব্যবহারকারীদের জন্য এই প্যাকেজে আরও বিস্তৃত সৃজনশীল সুবিধা দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ক্রিয়েটর ও ব্যবসার জন্য পেশাদার প্যাকেজ
ক্রিয়েটর এবং ছোট-বড় ব্যবসার পেজ ও চ্যানেল ব্যবস্থাপনার জন্যও ‘মেটা ওয়ান’-এ আলাদা সাবস্ক্রিপশন চালু করা হয়েছে।

এসেনশিয়াল (শুরু $১৪.৯৯/মাস) : ভেরিফায়েড ব্যাজ, হোয়াটসঅ্যাপ বিজনেসের জন্য ভেরিফায়েড চ্যানেল, নকল অ্যাকাউন্ট বা পরিচয় নকল করার বিরুদ্ধে সুরক্ষা এবং কাস্টমার সার্ভিসে ‘মেটা বিজনেস এজেন্ট’ ব্যবহারের সুবিধা থাকবে।

অ্যাডভান্সড (শুরু $৪৯.৯৯/মাস) : এই প্যাকেজে ৩০ দিন আগেই স্টোরি শিডিউল করা, অর্গানিক পোস্টে লিংক শেয়ার, উন্নত অ্যানালিটিক্স এবং পাসওয়ার্ড না দিয়েই দলের একাধিক সদস্যকে অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দেওয়ার সুবিধা থাকছে।

এক্সপার্ট ও ম্যাক্স ($১৪৯-$৪৯৯/মাস) : বড় ব্র্যান্ড ও বড় আকারের টিম পরিচালনার জন্য আরও বিস্তৃত ও স্কেলযোগ্য সুবিধা দেওয়া হবে এই প্যাকেজগুলোতে।

মেটা জানিয়েছে, বিশে^র বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে ‘মেটা ওয়ান’-এর সেবাগুলো ধাপে ধাপে চালু করা হচ্ছে। তবে দেশভেদে আঞ্চলিক নীতি, বাজার এবং অ্যাকাউন্টের ধরন অনুযায়ী প্যাকেজের সুবিধা ও মূল্য কিছুটা ভিন্ন হতে পারে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!