রাজনীতি
জামালপুর-৫ আসনে জামায়াতের প্রচারনা

নিজস্ব প্রতিবেদক:
জনতার আস্থা ও প্রত্যাশার বন্ধনে নিজেকে সম্পৃক্ত করতে শুক্রবার সকাল থেকে পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ ও জনসমাবেশ কর্মসূচি পালন করেন জামালপুর – ৫ আসনের দশদলীয় জোটের বাংলাদেশ জামায়েত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার।
সকাল থেকে শুরু করে গণসংযোগে তিনি বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিকালে দিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়। পৌরসভার বেলটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিতি ছিলেন। বাংলাদেশ জামায়েত ইসলামী শহর শাখার ৮নং ওয়ার্ড মোশাররফ হোসেন এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার।




