জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল, সম্পাদক শান্ত

নিজস্ব প্রতিবেদক:
জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন শান্ত নির্বাচিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জুলাই) রাতে জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে সর্বসম্মতি কমে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন ২৩ সদস্যের নির্বাচিত কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি পদে এনটিভি জামালপুরের ক্যামেরা পার্সন শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে চ্যানেল আই এর ক্যামেরা পার্সন বেলাল হোসেন শান্ত ছাড়াও সহ-সভাপতি পদে এস,এ,টিভির ক্যামেরা পার্সন সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক, মাছরাঙ্গা টেলিভিশনের ক্যামেরা পার্সন মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক ডিবিসি নিউজের ক্যামেরা পার্সন রাজু মোল্লা, কোষাদ্যক্ষ বাংলাটিভির ক্যামেরা পার্সন তৌফিকুল ইসলাম তূর্জ, দপ্তর সম্পাদক এটিএন বাংলার ক্যামেরা পার্সন মাসুদ রানা, সাহিত্ব ও ক্রীড়া সম্পাদক চ্যানেল নাইনের ক্যামেরা পার্সন রাশেদুল ইসলাম স¤্রাট নির্বাচিত হন। কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসাবে সময় টিভির ক্যামেরা পার্সন আবুল কালাম আজাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজের ক্যামেরা পার্সন শাওন মোল্লা, নাগরিক টিভির ক্যামেরা পার্সন রবিউল ইসলাম, এখন টিভির ক্যামেরা পার্সন মাহিম আহম্মেদ, মাইটিভির ক্যামেরা পার্সন সাজু মোল্লা ও চ্যানেল-২৪ এর ক্যামেরা পার্সন রুহুল আমিনের নাম ঘোষণা করা হয়। এছাড়াও সাধারণ সদস্য হিসাবে নাগরিক টিভির আল-আমিন, এটিএন নিউজের সৌরভ, আন্দন টিভির সুমন মিয়া, চ্যানেল ওয়ানের শাকিব, স্টার নিউজের রোহান আহম্মেদ, মোহনা টিভির সাফায়েদ আহম্মেদ সৌরভ, ৭১ টিভির রোকন ইসলাম, গ্রীন টিভির শফিকুল ইসলাম ও আন্দন টিভির শাকিল হোসেনের নামও ঘোষণা করা হয়ে।
এ সময় টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন জামালপুরের ২০২৫-২০২৬ সালের কমিটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। এছাড়াও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, অ্যাডভোকেট ইউসুফ আলী, চ্যানেল ২৪ টিভির সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, এসএ টিভির ফজলে এলাহী মাকাম, ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, ইন্ডিপেনডেন্টের সাইমুম সাব্বির শোভনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় প্রধান অতিথি বলেন, টেলিভিশনের ক্যামেরা জার্নালিষ্টরা সব সময় ক্যামেরার পেছনে থেকে জীবনের ঝুকি নিয়ে সংবাদ উপস্থাপন করে। কিন্তু তাদের নিরাপত্তা ও আর্থিক সুবিধার ক্ষেত্রে টেলিভিশন কর্তৃপক্ষ তেমন কোন উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের জন্য সাংবাদিক ও ক্যামেরা জার্নালিষ্টদের সহযোগীতা করার জন্য সবাইকে আহবান জানান তিনি। এরপর কেক কাটা ও নৈশ্যভোজের আয়োজন করা হয়।




