
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামীলীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৫সেপ্টেম্বর) বিকালে সিংহজানী হাইস্কুল মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহর প্রধান সড়ক প্রদক্ষিন করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলটি মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সদসয় সচিব সোহেল রানা খান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ আব্দুস সোবহান, জেলা বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সৈয়দ শওকত জামান, শহর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম, জেলা শ্রমিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক শামীম হোসেন মঙ্গল, শহর বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন সুজন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্য প্রতিহত করতে বিএনপি সহ যুবদল, সেচছাসেবক দল শ্রমিকদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীয় সমর্থকরা মাঠে অবস্থান করবে, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা থাকলেই ধরে আইনশৃঙ্খলা হাতে তুলে দিতে হবে। দেশের যে কোন জায়গায় নৈরাজ্য সৃষ্টি করলেই প্রয়োজন বোধে জনতাকে সাথে নিয়ে গণধোলাই হবে ।




