সারাদেশ

মোটরসাইকেলে করে এসে গুলি, হাসপাতালে ২

মোটরসাইকেলে করে এসে ঢাকার মহাখালী কাঁচাবাজারের সামনে চালানো গুলিতে দুজন বিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান তথ্য দিয়েছেন। আহত একজন রফিকুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রফিকুল মিরপুর ১৪ নম্বরের ঢাকা ডেণ্টাল কলেজ হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মচারী; থাকেন মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) স্টাফ কোয়ার্টারে থাকেন। গুলিবিদ্ধ আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি। কোথায় চিকিৎসাধীন সেটিও নিশ্চিত করতে পারেনি পুলিশ। বনানী থানার এসআই নাজমূল বলেন, আমরা দুইজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। একজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন, আরেকজন আশেপাশের কোনো হাসপাতালে থাকতে পারেন। বিষয়টি নিয়ে এখনো কেউ অভিযোগ করতে আসেনি বলে বলে জানান তিনি। ঢাকা মেডিকেলে রফিকুলের বোন রাশেদা বেগম বলেন, রাত সোয়া ১০ টার দিকে রফিকুল মহাখালী পুরোনো কাঁচাবাজারের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় পাঁচ-ছয়জন বাইকে এসে এলোপাথাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। রফিকুলের বাম পায়ের উরুতে গুলি লেগেছে। হাসপাতালে অস্ত্রোপাচার করে গুলি বের করার তথ্যও দিয়েছেন তিনি। আক্রমণের কারণ ও কারা জড়িত, সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি রাশেদা। পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার মোস্তফা তারিকুজ্জামান বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি মাদক সংক্রান্ত দুটি গ্রুপের পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!