রাজনীতিসারাদেশ

জামালপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জামালপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিকালে জামালপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করে জেলা যুবদল। শহরের ফুলবাড়িয়া ঈদগা মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা যুবদলের সদস্য সচিব ও পৌর মেয়র প্রার্থী সোহেল রানা খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবাহান, যুবদল নেতা ইকরামুল হোসেন মানিক, মো: রতন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বিগত ১৭ বছর গণতন্ত্র পুন: উদ্ধারের আন্দোলনে যুবদল রাজপথে লড়াই-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে, বর্তমান দেশনায়েক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবার মাদকমুক্ত দেশ গড়ার যে অঙ্গীকার সেটি বাস্তবায়নে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!