জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুাল-১ আদালত। মঙ্গলবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচাকর মোহাম্মদ আব্দুল রহিম এ আদেশ দেয়।
দন্ডপ্রাপ্ত আসামী হলেন, জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের দড়িমহলপুর এলাকার ইয়াকুব আলীর ছেলে জনি মিয়া।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর এলাকার হমিদুর রহমানের মেয়ে তমা খাতুনের সাথে পার্শ্ববর্তী এলাকার জনি মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই জনি মিয়া তার স্ত্রী তমা খাতুনের কাছে অটোরিক্সা কিনার জন্য ২ লাখ ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছিলো এবং এ নিয়ে তমা খাতুন ও জনি মিয়ার সংসারে অশান্তি চলতে থাকে। এর জের ধরে ২০১৫ সালের ১৯ মার্চ জনি মিয়া মারধর করলে তমা মারা যায়। পরে জনি এবং তার পরিবারের লোকজন বিষয়টি আত্মহত্যা দেখানোর জন্য তমার মরদেহ ঘরের দরনার সাথে ঝুলিয়ে রাখে। এই ঘটনার পর ওই বছরের ৬ এপ্রিল তমা খাতুনের মা উম্মে কুলছুম বাদী হয়ে জনি মিয়াকে প্রধান আসামী করে মোট ৮ জনের নামে জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করে। পরে মামলার ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচাকর মোহাম্মদ আব্দুল রহিম মামলার প্রধান আসামী জনি মিয়াকে মৃত্যুদ- ও ৫ লাখ টাকা অর্থদ- প্রদান করে। এছাড়াও মামলার বাকী আসামীদের বেকসুর খালাস করে। আদালতে রায় ঘোষণার সময় আসামী জনি অনুপস্থিত ছিলেন।




