
নিজস্ব প্রতিবেদক:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে জামালপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
মঙ্গলবার দুপুরে জামালপুর জেলা যুবদলের আয়োজনে শহরের শফি মিয়ার বাজার মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিংহজানী রোড এলাকায় এসে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, শেখ আব্দুস সোবাহান, সৈয়দ শওকত জামান, ইকরামুর হাসান মানিক প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, এখন সেখানে বসেই বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্রের অংশ হিেেব পরিকল্পিত সন্ত্রাসি কার্যক্রম চালাচ্ছে।




