সারাদেশ

জামালপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী আটক

জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের দেওয়ানগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নুর আলমকে আটক করেছে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। শনিবার সন্ধ্যায় সানন্দবাড়ি বাজার থেকে তাকে আটক করা হয়।
​আটককৃত নুর আলম(৪০) চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোয়া পাড়া গ্রামের হেকমত মণ্ডলের ছেলে।
​মামলা সূত্র ও স্থানীয় সূত্র জানা যায়, চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোয়া পাড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে গত ৩০ জুলাই রাতে নিজ বাড়িতে ধর্ষণ করেন নুর আলম। এ ঘটনায় ১৫ আগস্ট (শনিবার) বিকালে ওই নারী দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা সন্ধ্যায় সানন্দবাড়ী বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত নুর আলমকে আটক করেন।
দেওয়ানগঞ্জ থানাধীন সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, ধর্ষণের ঘটনায় অভিযোগ দায়েরের পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। রোববার দুপুরে তাকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!