সারাদেশ

জামালপুরে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ফেস্টুন পোড়ানোসহ ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
জামালপুর শহরের রামনগর এলাকায় বিএনপি নামধারী সন্ত্রাসী কর্তৃক শহিদ জিয়া, বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন পুড়িয়ে দেয়া, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার বিকেলে শহরের দয়াময়ী চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শহর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রতন, সাবেক যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন সুজন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুর হোসেন মানিক, জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সম্পাদক শামীম হোসেন মঙ্গল, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ওয়ার্ড শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ সোহেল মিয়া বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, গত সোমবার রাতে জামালপুর শহরের ১২ নং ওয়ার্ডের রামনগর সাত রাস্তা মোড়ে বিএনপি নামধারী কতিপয় দুষ্কৃতকারী সন্ত্রাসীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ফেস্টুন ভেঙ্গে পুড়িয়ে দেয়া হয়েছে। সেই সাথে ওয়ার্ড শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ সোহেল মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুরসহ লুটপাট করা হয়েছে। এ সময় তারা নেক্কারজনক হামলার ঘটনায় চিহ্নিত অপরাধীদের দ্রুত বিচারের দাবি করেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!