খেলাধুলা

কাউন্টিতে আবারো দুর্দান্ত পারফরম্যান্স হাসান মাহমুদের

কাউন্টি ক্রিকেট মাতাচ্ছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। কেন্টের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ৩৯ বলে ২২ রানের হার না মানা ইনিংসের সাথে বল হাতে দুই ইনিংস মিলিয়ে ৩ উইকেট নিয়েছেন হাসান। মিডলসেক্সকে ৪৯ রানে হারিয়েছে হাসানের দল কেন্ট। প্রথম ইনিংসে ৪১৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় কেন্ট। যেখানে ব্যাট হাতে ৩৯ বলে ২২ রানের হার না মানা ইনিংস খেলে বড় অবদান রাখেন হাসান মাহমুদ। জবাব দিতে নেমে লিড নিয়েছে মিডলসেক্স। প্রথম ইনিংসে ৪৪৩ রান তোলে তারা। পেয়েছে ২৭ রানের লিড। বল হাতে হাসান মাহমুদ ছিলেন উজ্জ্বল। ২০ ওভারে ৭৭ রান খরচায় নেন ২ উইকেট। পরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে ২৫৭ রান তোলে কেন্ট। এবার ব্যাট হাতে রান পাননি হাসান। ৫ বল খেলে ০ রান করে টিকে ছিলেন। মিডলসেক্সের লক্ষ্য দাঁড়ায় ২৩১ রান। তবে মাত্র ১৮১ রানেই তাদেরকে থামিয়ে দেন হাসানরা। এবার ৫১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। ৩১ রান দিয়ে ৫ উইকেট তোলেন হাসানের সতীর্থ ম্যাট মিলনেস। দারুণ এই জয়ে ৮ ম্যাচে ৪ জয় এবং ৩ ড্রয়ে ১১৭ পয়েন্ট সংগ্রহ করলো হাসান মাহমুদের দল কেন্ট। বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। শীর্ষে আছে এখনও অপরাজিত দল ডারহাম।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!