খেলাধুলা

এবার চোট পেলেন তাইজুল

মূল টেস্টের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সময় চোট পেয়েছেন তাইজুল ইসলাম। গত বৃহস্পতিবার কোরি রকিচ্চলির বলে লেগ বিঁফোর হয়ে ফেরার আগে ১৫ বলে ১০ রান করেছিলেন তিনি। আর ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন তাইজুল। সেই চোট নিয়েই ব্যাটিং চালিয়ে গেছেন তাইজুল। পরে চোটের কারণে গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার প্রথম ইনিংসে বল করতে পারেননি বাঁহাতি এই স্পিনার। তাইজুলের বদলি হিসেবে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বোলিং করেছেন মুশফিক হাসান। বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম তাইজুলের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শনিবার তৃতীয় দিন তাইজুলের আঙুলের পরিস্থিতি ও চোট কতটা গুরুতর সেটা পরখ করে দেখবেন। বিসিবির পাঠানো এক বার্তায় বায়েজিদ বলেন, ‘তাইজুল ইসলাম ব্যাটিং করার সময় বোলিং ফিঙ্গারে ব্যথা পেয়েছে। আঙুল খানিকটা থেঁতলে গেছে। তারপর থেকে ওইটাকে আমরা ব্যান্ডেজ করে রেখেছি। পুরোদিন বিশ্রামে রাখা হয়েছে। আজ আবারও পর্যবেক্ষণ করব।’ পরে মুশফিককে খেলানো নিয়ে টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘তাইজুলের জায়গায় ওদের ম্যানেজমেন্ট ও আম্পায়ারদের সঙ্গে কথা বলে আমরা একটা সুযোগ নিয়েছি যাতে মুশফিককে দেখতে পারি। ওরা রাজি হয়েছে এজন্য আজকে মুশফিক বোলিং করেছে।’

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!