খেলাধুলা

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো শ্রীলঙ্কা

আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ^কাপে শুভ সূচনা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের ঝোড়ো ব্যাটিংয়ে ১৬৩ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় লঙ্কানরা। জবাব দিতে নেমে ১৪৩ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ব্যাট করার আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কাকে। ব্যাট করতে নেমে শুরু থেকে মোটামুটি মানের খেলতে থাকে লঙ্কানরা। ২৮ রানের জুটি গড়েন ওপেনাররা। ১১ বলে ১৪ রান করে আউট হন কামিল মিশারা। এরপর পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস মিলে ৩৪ রানের জুটি গড়েন। দলীয় ৬২ রানের মাথায় আউট হন নিশাঙ্কা। ২৪ রান করেন তিনি। এরপর পাভান রত্নায়েকে ৫, দুনিথ ভেল্লালাগে ১০ রান করে আউট হন। পঞ্চম উইকেট জুটিতে ৬৭ রান তোলেন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। ১৯ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে কামিন্দু মেন্ডিস আউট হয়ে যান। ৪৩ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন কুশল মেন্ডিস। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে শুরুতেই পল স্টার্লিংয়ের উইকেট হারিয়ে বসে আয়ারল্যান্ড। ৬ রান করে আউট হন স্টার্লিং। এরপর রস অ্যাডেয়ার ও হ্যারি ট্যাক্টর জুটি বাধেন। অ্যাডেয়ার ২৩ বলে করেন ৩৪ রান। ৩৪ বলে ৪০ রান করেন হ্যারি ট্যাক্টর। পরের দিকের ব্যাটাররা খুব একটা দাঁড়াতে পারেননি। ১৮ বলে ২১ রান করেন লরকান টাকার। ১১ বলে ১৩ রান করেন কার্টিস ক্যাম্পার। ৬ বলে ১০ রান করেন মার্ক অ্যাডেয়ার। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। শ্রীলঙ্কার হয়ে মহেশ থিকাসানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন ৩টি করে উইকেট। ২ উইকেট নেন মাথিসা পাথিরানা। একটি করে উইকেট নেন দুষ্মন্তে চামিরা ও দুনিথ ভেল্লালাগে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!