জাতীয়সারাদেশ

ইসলামপুরে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে দপ্তর প্রধানদের মতবিনিময়

প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের ইসলামপুর উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবুর সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুর হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু। এ সময় তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিত হন এবং তাঁর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়াও পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং সংক্রান্ত সভায় অংশগ্রহণ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে গুরুত্বারোপ করেন। অপরদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় অংশ নিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের আহ্বান জানান।
‎মতবিনিময় সভা শেষে নবনির্বাচিত সংসদ সদস্য এ, ই, সুলতান মাহমুদ বাবু ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!