খেলাধুলা

আজ বোর্ড সভায় বসছে বিসিবি

অনেকদিন পর আবারও বোর্ড সভায় বসতে যাচ্ছেন ক্রিকেট বোর্ডের পরিচালকরা। দেশের ক্রিকেটে নানা বিষয় নিয়ে আলোচনার জন্যই বোর্ড সভার আয়োজন করে থাকে বিসিবি। আজ শনিবার বিসিবি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বিকেল তিনটায়। সূত্র মোতাবেক এবারের সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। এরমধ্যে ঢাকার বাইরে আঞ্চলিক ক্রিকেট একাডেমি চালু, ২০৩১ বিশ^কাপের সেমিফাইনাল আয়োজনের প্রস্তাব এবং অলিম্পিক বাছাইপর্ব মোটা দাগে রয়েছে এজেন্ডায়। এ ছাড়া কয়েকটি বিভাগের চেয়ারম্যান পরিবর্তন নিয়েও কথা হতে পারে। জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স, প্রধান কোচ পরিবর্তন, আগামীর পরিকল্পনা নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। পাশাপাশি নারী বিভাগের আসন্ন সিরিজ, নারী অনূর্ধ্ব ১৯ বিশ^কাপও রয়েছে এজেন্ডায়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!