সারাদেশরাজনীতি

আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি।
মঙ্গলবার বিকেলে উপজেলার বালিজুড়ী বাজার হাইস্কুল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর ও সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রকিব লিটন।
এ সময় মাদারগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হাবিবুর রহমান হবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম রুনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, পৌর কৃষকদলের আহ্বায়ক ইছাহাক আলী, সদস্যসচিব স্বপন মিয়া, পৌর শ্রমিকদলের আহ্বায়ক হাবিবুর রহমান নান্নু, পৌর ওলামাদলের সভাপতি মোস্তাকিম বিল্লাহ, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদসহ পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর বলেন, আওয়ামী লীগ অতীতেও আগুন সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে নিরীহ মানুষকে হত্যা করেছে। বর্তমানে তারা আবারও অগ্নিসন্ত্রাস কায়েমের চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থেকে তা প্রতিহত করতে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!