জাতীয়প্রধান খবর

অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৪০ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ৪০ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। ২৯ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০- ৬৭,০১০ টাকা) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর তাদের যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!