রাজনীতি

রেজওয়ানা ও খলিলুরের গ্রেপ্তার চায় জামায়াত

সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে এ দাবি জানিয়েছে তারা। এ ঘটনায় গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ করবে দলটি। জামায়াতের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়। ওই পোস্টে বলা হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার অপরাধে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের দাবিতে গতকাল শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!