জাতীয়প্রধান খবর
হঠাৎ পেট্রোল পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, মজুত না করার আহ্বান

হঠাৎ করেই বাজারে জ্বালানি তেলের চাহিদা বেড়ে গেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের সরবরাহ ও দাম নিয়ে গুজব ছড়িয়েছে। আর এমন গুজব প্রতিরোধে ও সচেতনতা তৈরির জন্য রাজধানী ঢাকার পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। গতকাল শুক্রবার দুপুরে তিনি রাজধানীর আসাদ গেট এলাকায় পেট্রোল পাম্প পরিদর্শন করেন। জ্বালানিমন্ত্রী বলেন, অস্থির হওয়ার কোনো কারণ নেই। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। সরকার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে। তেল নিয়ে অহেতুক আতঙ্ক না ছড়াতে সবার প্রতি আহ্বানও জানান তিনি। এসময় ইকবাল হাসান মাহমুদ টুকু বাড়তি তেল মজুত না করতে চালকদের প্রতি অনুরোধ জানান।




