বিনোদন

মারা গেছেন পপ সংগীতের কিংবদন্তি নিল সেডাকা

পঞ্চাশ ও ষাটের দশকের বিশ^ কাঁপানো জনপ্রিয় পপ সংগীতশিল্পী এবং কালজয়ী অসংখ্য গানের স্রষ্টা নিল সেডাকা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। গত কয়েক দশক ধরে বিশ^জুড়ে কোটি কোটি ভক্তকে সুরের জাদুতে মুগ্ধ করে রাখা এই শিল্পী আধুনিক পপ সংগীতের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত ছিলেন। নিল সেডাকার পরিবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ‘প্রিয় স্বামী, পিতা এবং পিতামহের আকস্মিক প্রয়াণে আমরা বিধ্বস্ত। তিনি ছিলেন রক অ্যান্ড রোলের একজন প্রকৃত কিংবদন্তি এবং লাখ লাখ মানুষের অনুপ্রেরণা। তবে আমাদের কাছে তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ, তার এই শূণ্যতা অপূরণীয়।’ তবে এই সংগীতশিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। পাঁচবার গ্র্যামি মনোনয়ন পাওয়া এই শিল্পী কেবল পপ গানেই সীমাবদ্ধ ছিলেন না। ২০১২ সালে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে পিয়ানো কনসার্টে পারফর্ম করার সময় তিনি জানিয়েছিলেন, ধ্রুপদী বা ক্লাসিক্যাল মিউজিক বাজানো তার আত্মার প্রশান্তি দেয়। তিনি বলেছিলেন, ‘নিজের লেখা গান ও সুর নিয়ে বিশ^জুড়ে ঘুরে বেড়ানোটা অত্যন্ত তৃপ্তিদায়ক একটি অনুভূতি। আমি এই পথটিই বেছে নিয়েছি এবং এতে আমার কোনো আক্ষেপ নেই।’ সংগীত জগতে ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ারে নিল সেডাকা কেবল নিজের জন্যই নয়, অন্য অনেক প্রথিতযশা শিল্পীর জন্যও অসংখ্য হিট গান তৈরি করেছেন। আমেরিকান কিংবদন্তি সংগীতশিল্পী এবং গীতিকার নিল সেডাকার প্রয়াণে সংগীত জগতে একটি যুগের অবসান হল।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!