সারাদেশ

ইসলামপুরে চলছে জমজমাট জুয়ার আসর

লিয়াকত হোসাইন লায়ন, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রতিদিন চলছে জমজমাট জুয়ার আসর। জুয়া খেলার নেশায় মত্ত হয়ে অনেকে যেমন সর্বশান্ত হচ্ছে, পাশাপাশি বিপথগামী হচ্ছে যুবসমাজ। দীর্ঘদিন ধরে পুলিশী অভিযান না থাকায় জুয়াড়িরা পবিত্র মাহে রমজানও মানছে না।  এসব নিয়ন্ত্রণে কতিপয় জনপ্রতিনিধির বিরুদ্ধে মদদ দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।
জানা যায়, ইসলামপুর উপজেলার চর পুটিমারী ইউনিয়নের সাজলের চর ব্রীজের দক্ষিন পার্শ্ব এলাকায় দীর্ঘদিন থেকে জুয়া খেলার আসর বসিয়ে আসছে পেশাদার জুয়াড়িরা। সন্ধ্যা হলেই বিভিন্ন জায়গা থেকে জুয়ারীরা এসে জড়ো হন আনন্দ বাজার এলাকায়। দুর-দূরান্ত থেকে আসা জুয়াড়িদের আগমনে প্রতিদিন হাত বদল হচ্ছে লাখ লাখ টাকা। জুয়া খেলার টাকা জোগাতে সম্প্রতি বেশ কয়েকটি চুরির ঘটনাও ঘটেছে। এতে চলমান জুয়া আসর নিয়ে এ অঞ্চলের অভিভাবকরা উদ্ধিগ্ন হয়ে পড়েছেন।

https://www.youtube.com/watch?v=xXua6H2MMNk

স্থানীয়রা জানান,জুয়ারি সম্র্রাট হিসেবে উপজেলার চর গোয়ালীনি ইউনিয়নের কান্দারচর গ্রামের মৃত আঃ করিম শেখের ছেলে মো: নূরনবী। সম্প্রতি তিনি ওমরা হজ্বে গেলেও তার ইশারায় একই গ্রামের খলিল শেখের ছেলে সাবেক ইউপি সদস্য মাতবর শেখ, আইজল শেখের ছেলে নিপুন মিয়া, মৃত বক্কর শেখের ছেলে মুছা শেখ,ডিগ্রীরচর গ্রামের বিশু শেখের ছেলে মিস্টার আলীসহ অন্যান্যরা দীর্ঘদিন থেকে প্রশাসনকে ম্যানেজ করে জুয়া, তাস, কড়ি ও ডাব্বু পরিচালিত হয়ে আসছে। অসাধু চক্রটি দীর্ঘদিন জুয়ার কারবার চালিয়ে যাওয়ায় এলাকার সাধারণ ব্যবসায়ী ও উঠতি বয়সের যুবকদের মধ্যে নানা প্রতিকুল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জুয়া খেলাকে কেন্দ্র করে অত্র ইউনিয়নসহ আশেপাশের এলাকায় প্রতিনিয়ত বেড়ে চলছে চোরের উপদ্রব।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা একটি সংঘবদ্ধ শক্তিশালী সিন্ডিকেট অনৈতিকভাবে জুয়ার বোর্ড পরিচালনা করছে। দীর্ঘদিন যাবত এলাকার উঠতি যুবক, আলোচিত জুয়াড়িরা এখানে হুমড়ি খেয়ে পড়ছে। জুয়া খেলায় প্রতিদিন এ চক্রের ফাঁদে পড়ে টাকা খুইয়ে নিঃস্ব হয়ে অনেকে পথে বসেছেন। এ বিষয়ে এলাকার সচেতন মানুষ তাদের উদ্বেগ্ন ও আশংকার কথা জানিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

ইসলামপুর থানা অফিসার ইনচার্জ কাইয়ুম গাজী বলেন, বিষয়টি আমরা জেনেছি। খোঁজ খবর রাখছি, দ্রুতই অভিযান দেওয়া হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!