জামালপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু জামালপুরে মেলান্দহ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নুরনবী নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার কামদেববাড়ী এলাকায় এঘটনা ঘটে। নিহত নুরনবী (৪৫) কামদেববাড়ী এলাকার সুরুজ শেখের ছেলে। নিহতের স্ত্রী শাপলা বেগম জানান, দীর্ঘদিন থেকে জমি নিয়ে তার স্বামী নুরনবী ও আলম মিয়ার মধ্যে বিরোধ চলছিল। সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই আলম মিয়া তার বড় ভাই নুরনবীকে পেটে ছুরিকাঘাত করে আহত করে। এসময় নুরনবীকে উদ্ধার করতে গেলে তার মেয়ে জান্নাত আক্তারকে (১৫) ছুরিকাঘাত করে আহত করা হয়। স্থানীয়রা আলম মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।




