ত্রয়োদশ সংসদ নির্বাচনরাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: এম. রশিদুজ্জামান মিল্লাত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, নির্বাচনের দিন ফজরের নামাজ পড়ে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে হবে। আগে ভোট দিবো পরে ভাত খাবো। দেশের উন্নয়ন চাইলে ধানের শীষকে বিজয়ী করার বিকল্প নেই। তাই আপনারা ১২ তারিখে বিএনপিকে ভোট দিয়ে উন্নয়ন বুঝে নেবেন। বুধবার দুপুরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী ও আইরমারী বটতলায় পৃথক দুটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
পথসভায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ সাদা, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাজাহান শাওন, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির  সাংগঠনিক সম্পাদক শাহিন খানসহ উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা স্বেচ্ছাবেক দল, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় আওয়ামী লীগ ও জামায়াতের ৮২ জন কর্মী ও সমর্থক সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের হাত ধরে বিএনপিতে যোগদান করেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!