জাতীয়প্রধান খবর

ভোটের ব্যয় ৩ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় ৩ হাজার ১০০ কোটি টাকা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার এমন বাজেট অনুমোদন করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ৩ হাজার ১০০ কোটি টাকার মধ্যে নির্বাচন পরিচালনা খাতে ব্যয় ১ হাজার ২০০ কোটি টাকা ধরা হয়েছে। আর আইনশৃঙ্খলা বাহিনীর অনুকূলে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা। এদিকে গণভোট, পোস্টাল ব্যালট ও অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছ ৫০০ কোটি টাকা। তবে প্রয়োজন অনুযায়ী এই বরাদ্দ বাড়তে পারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় ছিল ২ হাজার ২৭৬ কোটি টাকা। ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন, গণভোট ও পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হচ্ছে। ব্যয় স্বাভাবিকভাবে আগের চেয়ে বাড়বে।

৪২ হাজার ৭৬৬ কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি কক্ষে ভোটগ্রহণ: এদিকে, নির্বাচন ও গণভোটে ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ রয়েছে। গতকাল বুধবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব (ইসি) আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনে প্রিজাইডিং অফিসার থাকবেন ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন। আর পোলিং অফিসার থাকবেন ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন। সব মিলিয়ে মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োজিত থাকবেন। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন,নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও গণভোট অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!