জাতীয়সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বকশীগঞ্জে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক,  জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আনায়ারুল হক।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহ কারি কমিশনার (ভূমি) আসমা -উল- হুসনা, উপজেলা নির্বাচন অফিসার হামিদ ইকবাল, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেনসহ অনেকেই।

এসময় বক্তারা বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও আইনানুগ আচরণ নিশ্চিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!