সারাদেশ

ইসির সম্মতিতে ৮ ইউএনও বদলি

আট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্বাচন কমিশনের সম্মতিতে বদলি করল জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানকে চরফ্যাশনের উপজেলা নির্বাহী কর্মকর্তা করা হয়েছে। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মো. আল-আমীনকে বদলি করে নগরকান্দাতে দেওয়া হয়েছে। রেহেনা আক্তারকে বদলি করে ভান্ডারিয়া থেকে দেওয়া হয়েছে ধুনটে। বাহুবল উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটন চন্দ্র দেকে বদলি করে দেওয়া হয়েছে জীবননগর উপজেলায়। প্রীতিলতা বর্মনকে ধুনট উপজেলা থেকে বদলি করে দেওয়া হয়েছে বাহুবল উপজেলায়। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাজ শারবীনকে বদলি করা হয়েছে কলমাকান্দা উপজেলায়। মাসুদুর রহমানকে বদলি করে কলমাকান্দা উপজেলা থেকে দেওয়া হয়েছে ভান্ডারিয়া উপজেলায় আর চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেনকে বদলি করা হয়েছে পাথরঘাটা উপজেলায়। চিঠিতে বলা হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ন্যস্তকৃত কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ঞযব ঈড়ফব ড়ভ ঈৎরসরহধষ চৎড়পবফঁৎব, ১৮৯৮ এর ঝবপঃরড়হ-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো। বর্ণিত কর্মকর্তাদের ২২ জানুয়ারির মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় ২২ জানুয়ারি অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (ঝঃধহফ জবষবধংবফ) বলে গণ্য হবেন। নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নির্বাচনী আইন অনুযায়ী, তফসিল ঘোষণার পর ইসি সম্মতি নিয়ে কর্মকর্তাদের বদলি করতে হয়। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!