
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী ফ্যাসিবাদ দ্বারা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীলের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বকুলতলা চত্বর থেকে জেলা যুবদলের সদস্য খায়রুল ইসলাম লিয়নের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে বকুলতলা চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা খায়রুল ইসলাম লিয়ন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী, জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম সজল, যুবদল নেতা রানা ম্যানশন প্রমুখ। এ সময় বক্তরা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী ফ্যাসিবাদী শক্তি পরিকল্পিতভাবে সারাদেশে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে ষড়যন্ত্র করছে, এই ফ্যাসিবাদী শক্তিকে দমন করতে বিএনপি, যুবদলসহ সকল অঙ্গসংগঠন মাঠে রয়েছে।




