সারাদেশ

ইসলামপুরে প্রয়াত মাহমুদ হাসান কবির মঞ্জিলের স্বরণ সভা

লিয়াকত হোসাইন লায়ন, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি গাইবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত মাহমুদ হাসান কবির মঞ্জিলের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা বিএনপির আয়োজনে ইসলামপুর অডিটরিয়ামে এতে প্রধান অতিথির বক্তব্য রাখরন জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহীনের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানি বিপুলসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা প্রয়াত মাহমুদ হাসান কবির মঞ্জিলের ব্ণাঢ্য জীবনের স্মরনে নানা স্মৃতি চারণ করে মরহুমের বিদেহী আত্নার প্রতি মাগফেরাত কামনা করেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!