সারাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে যোগদান করতে পারলেন না জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে যোগদান করতে পারেননি জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ মাকসুদা ইয়াসমিন। বৃহস্পতিবার জামালপুর সিভিল সার্জনের কার্যালয় সংলগ্ন জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে এই ঘটনা ঘটে।
জানা যায়, র্দীঘদিন মাকসুদা ইয়াসমিন শেরপুর নার্সিং কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে তিনি শেরপুর নাসিং কলেজে দুর্নীতি, অগণতান্ত্রিক বিচার, শিক্ষার্থীদের হুমকিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড ঘটিয়েছেন। এরই প্রেক্ষিতে শেরপুর নার্সিং কলেজের শিক্ষার্থীরা মাকসুদা ইয়াসমিনের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে এবং দীর্ঘ ১ মাস আন্দোলনের পর ১২ অক্টোবর মাকসুদা ইয়াসমিনকে শেরপুর নার্সিং কলেজ থেকে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে যোগদানের জন্য প্রজ্ঞাপন জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রজ্ঞাপন জারির পর থেকে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা মাকসুদা ইয়াসমিনের যোগদানের প্রজ্ঞাপন বাতিল এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাকসুদা ইয়াসমিন জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের যোগদানের জন্য আসলে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা তাকে দেখে ভুয়া, দুর্নীতিবাজ, লোভী, ধান্দাবাজ, মিথ্যাবাদী, ফ্যাসিস্টসহ বিভিন্ন ধরনের স্লোগান দেয় এবং তাকে কলেজে ঢুুকতে বাঁধা দেয়। পরে শিক্ষার্থীদের বাঁধার মুখে পড়ে দীর্ঘ সময় কলেজের সামনে আটকে থাকে মাকসুদা ইয়াসমিন। তারপর দুপুর ২টার দিকে কলেজে ঢুকতে না পেয়ে কলেজের গেট থেকেই তিনি ফিরে যান।
এ বিষয়ে জামালপুরের সিভিল সার্জন ডা: আজিজুল হক জানান, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি আমি শুনেছি। এখন উনার (মাকসুদা ইয়াসমিন) বদলির বিষয়টি বোর্ড সিদ্ধান্ত নিবে, এখানে আমার কিছু করার বা বলার নেই।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!