রাজনীতিসারাদেশ

হলুদ সাংবাকিতার আধিপত্য বিস্তার বেতন-ভাতা না পাওয়া বড় একটি কারণ: নিলোফার চৌধুরী মনি

নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. নিলোফার চৌধুরী মনি এমপি বলেছেন, মফস্বল এবং ঢাকার সাংবাদিকরা অনেক কষ্ট করে কিন্তু তাদের যেভাবে পাওনা পাওয়া উচিত সেটা তারা পায়না, যার উৎকৃষ্ট উদাহরণ বরিশালের সমকালের সাংবাদিক। ইতিমধ্যে এই বিষয় নিয়ে দুটি মিটিং করা হয়েছে এবং আগামীতে যাতে সাংবাদিকরা তাদের নায্য হিস্যাটা পায় এটা নিয়েই কাজ করা হচ্ছে। তিনি আরো বলেন, আমরা চাই হলুদ সাংবাদিকরা যাতে আধিপত্য বিস্তার লাভ করতে না পারে, তবে হলুদ সাংবাকিতার বিস্তার লাভ করার ক্ষেত্রে সঠিক বেতন-ভাতা না পাওয়া বড় একটি কারণ, সঠিক অর্থায়ন পায়না বলেই অনেকেই বিপথে চলে যাচ্ছে পেটের তাগিতে, জীবনের তাগিদে, সেই জায়গায় আমাদের সরকার বলিষ্ঠভাবে কাজ করছে। বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব ও মেয়র প্রার্থী সোহেল রানা খানের আয়োজনে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সাংবাকিদদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নিলোফার চৌধুরী মনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষ রোপন নিয়ে অনুধাবন করেছেন এই দেশের পরিবেশ রক্ষায় বৃক্ষের বিকল্প কিছু হতে পারেনা, অথচ বিগত সরকার বৃক্ষ নিধন করেছে, কিন্তু রোপন করেনি, সেই জায়গাটি পূরণ করার জন্য জনগণকে বৃক্ষরোপনে সম্পৃক্ত করা হচ্ছে। আমাদের সরকার ৫ বছরে সারাদেশে ৫০ কোটি গাছ রোপন করবে, সেই অনুপাতে প্রতি বছর ১০ কোটি করে গাছ রোপন করা হবে এবং এই গাছগুলো যখন বড় হবে তখন এই দেশের পরিবেশের ভারসাম্যর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটি রক্ষায় ভূমিকা রাখবে।
জামালপুর শহরের বাগেরহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্য সচিব ও মেয়র প্রার্থী সোহেল রানা খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সভাপতি শেক আব্দুস সোবাহান, স্বেচ্ছাসেবক দল নেতা ইকরামুল হোসেন মানিক প্রমুখ। পরে বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন ড. নিলোফার চৌধুরী মনি এমপি।

সম্পর্কিত প্রবন্ধ

Check Also
Close
Back to top button
error: Content is protected !!