সারাদেশ

জামালপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা শুরু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের পুরাতন পুলিশ লাইন্স মাঠে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুরের মেসার্স মুনিয়া এন্টারপ্রাইজ এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ও সিরাজগঞ্জের নিসা ইভেন্ট ম্যানেজমেন্ট এই মেলা আয়োজন করেছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। এছাড়াও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আশরাফুল আলম রাসেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন ধরণের পণ্যের স্টল ছাড়াও শিশুদের জন্য রাইডের ব্যবস্থা রয়েছে। এই ধরণের মেলা আয়োজনের মধ্য দিয়ে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যসামগ্রী দেশব্যাপী পরিচিতির সুযোগ পায় এবং এসব পণ্যের বাজার সৃষ্টি হয়। একই সাথে দেশের অন্যান্য স্থানে উৎপাদিত পণ্যের প্রসার ঘটে। মেলা উদ্বোধন শেষে স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা। এবারের মেলায় জামালপুর ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যসামগ্রী নিয়ে অর্ধশতাধিক স্টল স্থান পেয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!