সারাদেশ

সমবায় সমিতির গ্রাহকদের উপর হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সমবায় সমিতির গ্রাহকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমিতিটির সাধারণ গ্রাহকরা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিবলুল বারি রাজু, মারুফ আহম্মেদ মানিক, আনছার আলী, জুয়েল রানা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সমবায় সমিতির নামে মাদারগঞ্জ উপজেলার ৩২ হাজার গ্রাহকের প্রায় ৭ শত ৫০ কোটি টাকা লুট করা হয়েছে। গ্রাহকরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে টাকা ফেরত পাওয়ার জন্য আন্দোলন করছে, কিন্তু প্রশাসন এখনো কাউকে ধরতে পারেনি। সর্বশেষ সেপ্টেম্বর মাসের ২৭ ও ২৮ তারিখে গ্রাহকদের শান্তিপূর্ণ আন্দোলনে মাদারগঞ্জের চিহ্নিত দূস্কৃতিকারীরা তাদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।

তাই হামলা জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তিসহ গ্রাহকদের টাকা ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!