জামালপুরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ১৬ ঘন্টা পর যুবতীর মরদেহ উদ্ধার

জিএম বাবু, নিজন্ব প্রতিবেদক:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শনিবার বিকাল ৩টায় ঝুমুরি আক্তার নামে এক যুবতী নিখোঁজ হয়। বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নে বাঘাডুবা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ ঝুমুরির মরদেহ রবিবার সকাল ৮টায় ভেসে উঠে, পরে মরদহটি উদ্ধার করা হয়।
মৃত ঝুমুরি আক্তার(২০) মেরুরচর ইউনিয়নের বাঘাডুবি গ্রামের আব্দুল সালামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৩টার দিকে ঝুমুরি আক্তার ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও ওই যুবতীর কোন সন্ধান পায়নি। পরে রবিবার সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে ঝুমুরি আক্তারের মরদেহ ভেসে উঠে।
মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।




