প্রধান খবরসারাদেশ

দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণ করলো মাইলস্টোন স্কুল

মাইলস্টোন স্কুল ও কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ২১ জুলাই সংঘটিত মর্মান্তিক ওই দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মাইলস্টোন কলেজের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের সর্বমান্য উপদেষ্টা কর্নেল নূরন নবী (অব.)। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম। এ সময় মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দুর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। দোয়া মাহফিলে নিহতদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানায় মাইলস্টোন পরিবার। আয়োজকরা বলেন, এই শোক ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা, আহতদের দ্রুত আরোগ্য এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!