বিনোদন

নেইমারকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন পলাশ

২০২৬ ফিফা বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর দলটির পোস্টার বয় নেইমার জুনিয়রকে নিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। পাঁচবারের বিশ^চ্যাম্পিয়নদের এমন অনাকাক্সিক্ষত বিদায়ের সঙ্গে নেইমারের অবসরে যাওয়ার সিদ্ধান্তের মাঝে অভিনেতার এই পোস্টটি ভক্তদের নজরে এসেছে। ফেসবুক পেজে শেয়ার করা একটি পোস্টে পলাশ ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা নেইমারের একটি প্রতীকী ছবি প্রকাশ করেন। ছবিটিতে দেখা যায়, অশ্রুসিক্ত চোখে মাঠের মাটিতে পড়ে থাকা একটি রাজমুকুট পেছনে ফেলে হেঁটে যাচ্ছেন নেইমার এবং নিচে লেখা রয়েছে ‘থ্যাংক ইউ’ (ধন্যবাদ)। এই ছবির ক্যাপশনে পলাশ লেখেন, ‘একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!’ পোস্টটি প্রকাশের পর মুহূর্তের মধ্যেই হাজার হাজার ফুটবলপ্রেমী সেখানে তাদের নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। উল্লেখ্য, চলতি বিশ^কাপে হাইভোল্টেজ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ব্রাজিল। ব্রাজিলের এই আকস্মিক বিদায়ের পর ফুটবল বিশে^ নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসান ঘটতে চলেছে। খেলা শেষে এক বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেছেন নেইমার নিজেই।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!