মেসিকে নিজ দেশের জার্সি উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা কেপ ভার্দে আগামী শুক্রবার মিয়ামিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে। এই ম্যাচ ঘিরে কেপ ভার্দেতে উত্তেজনা তুঙ্গে। দেশটির মানুষ যেমন তাদের দলের বিশ^কাপ যাত্রা কতদূর গড়ায় তা দেখার অপেক্ষায়, তেমনি আর্জেন্টিনার বিপক্ষে খেলার সুযোগ নিয়েও গর্বিত। আর্জেন্টিনার একটি রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে কেপ ভার্দের প্রেসিডেন্ট জানান, তিনি ব্যক্তিগতভাবে মেসিকে কেপ ভার্দে জাতীয় দলের ১০ নম্বর জার্সি উপহার দিতে চান। তিনি বলেন, ‘বিশে^র অন্যতম সেরা ফুটবলারকে সম্মান জানাতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো, যাতে আমাদের জাতীয় দল মেসিকে ১০ নম্বর জার্সিটি উপহার দিতে পারে।’ গ্রুপ ‘জে’-তে তিনটি ম্যাচই জিতে শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তারা ৩-০ গোলে আলজেরিয়াকে, ২-০ গোলে অস্ট্রিয়াকে এবং ৩-১ গোলে জর্ডানকে হারিয়েছে। জর্ডানের বিপক্ষে ম্যাচে বেশিরভাগ নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছিল। মেসি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে দলের তৃতীয় গোলটি করেন। বিশ^কাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেছেন মেসি। ছয় গোল নিয়ে তিনি প্রথম পর্বের সর্বোচ্চ গোলদাতা। পাশাপাশি বিশ^কাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের নামে করেছেন, তার মোট গোলসংখ্যা এখন ১৯। কেপ ভার্দের প্রেসিডেন্ট আরও বলেন, ‘মেসি আমাদের দেশের মানুষের কাছে একজন মহান আইডল এবং অত্যন্ত সম্মানিত ফুটবলার। অনেক কেপ ভার্দিয়ানের কাছে তিনি বিশে^র সেরাদের একজন। তিনি শ্রেষ্ঠত্ব, নিখুঁততা এবং বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মানের প্রতীক।’ চলতি বিশ্বকাপের অন্যতম বড় চমক কেপ ভার্দে। গোলরক্ষক ভোজিনিহার নেতৃত্বে দলটি প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে ০-০ গোলে ড্র করে। এরপর উরুগুয়ের সঙ্গে ২-২ এবং সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করে সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর একটি হিসেবে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয়।




