জামালপুরে ব্র্যাকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে জামালপুরে শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের বেলটিয়া উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক মাইক্রোফাইনান্স ও শিক্ষা কর্মসূচির উদ্যোগে এসব গাছের চারা বিতরন করা হয়।
শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরন অনুষ্ঠানে ব্র্যাকের জামালপুর জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম। এ সময় আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, বেলটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান, ব্র্যাক শিক্ষা কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম, আমেনা আক্তার, ইউপিজিপির আরএম মোঃ জাহাঙ্গীর আলম, মাইক্রোফাইন্যান্স কর্মসূচির (দাবি) এলাকা ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবীর, মাইক্রোফাইন্যান্সের সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা), এ.এস.এম মাহবুবুল আলম, ব্র্যাক শিক্ষা কর্মসূচির উপজেলা ম্যানেজার মোঃ আব্দুল মোতালিব, মোঃ নাজমুল হকসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।




