জাতীয়প্রধান খবর

বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনা প্রক্রিয়াধীন: জ্বালানিমন্ত্রী

বেসরকারি খাতে চলমান বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তিসমূহ পর্যালোচনার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। গতকাল সোমবার সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য নিপুন রায় চৌধুরীর টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের ওপর নির্ভরতা সম্পূর্ণ হ্রাস করার লক্ষ্যে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে দেশের সকল কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসমূহকে অবসরে পাঠানো হয়েছে। জবাবে জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা ও পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী জানান, দীর্ঘমেয়াদে দেশে একটি টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎসের প্রসারে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!