সারাদেশ

ব্র্যাকের উদ্যোগে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, বিনামূল্যে মুরগির বাচ্চা ও নগদ অর্থ বিতরন

নিজস্ব প্রতিবেদক:
গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং পারিবারিক আয়ের নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কিশোরীদের হাঁস-মুরগির পালন প্রশিক্ষণ, মুরগির বাচ্চা ও নগদ অর্থ বিতরন করেছে ব্র্যাক। সোমবার ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ও সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এই প্রশিক্ষণ, অর্থ ও মুরগির বাচ্চা বিতরন করা হয়।
সোমবার জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ব্র্যাকের এরিয়া কার্যালয়ে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শেষে বিনামূল্যে মুরগির বাচ্চা ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ আতিকুর রহমান, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) মোঃ নজরুল ইসলাম, ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা) এ.এস.এম মাহবুবুল আলম, মোঃ আলতাফ হোসেন, মাজহারুল আলম, ঝরনা বেগম, মোহাম্মদ রইস উদ্দিন, স্বপ্না পারভিন, ফারজানা প্রমুখ। এ সময় তারা বলেন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এই উদ্যোগ নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবারে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। তাই উপকারভোগীদের মুরগি পালন প্রশিক্ষণে বাসস্থান, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং পরিচর্যা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে।
পরে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৩২ জন কিশোরীকে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শেষে প্রত্যেককে বিনামূল্যে ২০টি করে মোট ৬শ’ ৪০টি ফাওমি জাতের মুরগির বাচ্চা এবং জনপ্রতি ২ হাজা ৭৫৬ টাকা করে মোট ৮৮ হাজার নগদ অর্থ উপকরণ বাবদ বিতরন করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!