খেলাধুলাফিফা ওয়াল্ড কাপ ২০২৬সারাদেশ

আর্জেন্টিনার পতাকা চুরি যাওয়ায় থানায় জিডি, ১০ হাজার টাকা পুরস্কার ঘোষনা

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আর্জেন্টিনা সমর্থকদের একটি বড় আকারের পতাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় টুটুল শিকদার নামে এক আর্জেন্টিনা সমর্থক দেওয়ানগঞ্জের সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়াও আর্জেন্টিনার পতাকাটির সন্ধানদাতার জন্য ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা করেছেন সমর্থকরা। ঘটনাটি দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মধ্যপাড়া এলাকায়।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামের ‘ভেরুসেল এক্সপ্রেস’ ক্লাবের সদস্যরা টাকা তুলে প্রায় ২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি আর্জেন্টিনার পতাকা তৈরি করেন। পরে সেটি ওই এলাকার মো: মামুনুর রশীদের বাড়ির সামনে নদীর পাশের একটি খুঁটির সঙ্গে আর্জেন্টিনার পতাকাটি টাঙানো হয়। ক্লাব সদস্যদের দাবি, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পতাকাটি চুরি হয়েছে বলে তারা জানতে পারেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পতাকার কোনো সন্ধান মেলেনি। পরে শুক্রবার জুমার নামাজের পর ভেরুসেল এক্সপ্রেস ক্লাবের সদস্য টুটুল শিকদার বাদী হয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ সময় টুটুল শিকদারের সাথে ভেরুসেল এক্সপ্রেস ক্লাবের সদস্য ও আর্জেন্টিনা সমর্থকরা সাথে ছিলেন।
আর্জেন্টিনা সমর্থক টুটুল সিকদার বলেন, অনেক পরিশ্রম করে টাকা পয়সা তুলে পতাকাটি আমরা বানিয়েছিলাম। যে পতাকাটি চুরি করেছে, তার শাস্তি দাবি করছি। আর পতাকা হারানোর কারণে ক্লাবের অন্য সদস্যরা ব্যথিত হযয়েছন। নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে পতাকার জন্য টাকা দিয়েছিলেন কেউ কেউ। তাই এই ঘটনা যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি চান তারা।
ভেরুসেল এক্সপ্রেস ক্লাবের সদস্য মামুন বলেন, পতাকা কেউ পেলে তাকে আমরা পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা দিবো।

এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বলেন, টুটুল শিকদার নামে আর্জেন্টিনা সমর্থক পতাকা চুরির অভিযোগ নিয়ে পুলিশ তদন্ত কেন্দ্রে এসেছে এবং পতাকা চুরির ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!