আন্তর্জাতিক

স্লোভাকিয়া সর্বোচ্চ জাতীয় সম্মাননা দিলো মোদীকে

ইসরায়েলের বন্ধুরাষ্ট্র স্লোভাকিয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ জাতীয় সম্মান ‘দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’-এ ভূষিত করেছে। গত সোমবার রাজধানী ব্রাতিস্লাভায় তাকে এই সম্মাননা দেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনি। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৩৩তম আন্তর্জাতিক সম্মাননা। গত রোববার ইউরোপ সফরের উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করেন মোদী। এ সফরে ইউরোপের প্রথম দেশ হিসেবে স্লোভাকিয়াকে বেছে নেন তিনি। জানা গেছে, মোদীর এ সফরে অভিবাসন, ডিজিটাল প্রজুক্তি ও প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে স্লোভাকিয়ার সঙ্গে ভারতের মোট ১১টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৯৯৩ সালে তৎকালীন সমাজতান্ত্রিক রাষ্ট্র চেকোস্লোভাকিয়া ভেঙে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামে দুটি রাষ্ট্র গঠিত হয়। স্বাধীন রাষ্ট্র হিসেবে স্লোভাকিয়ার আবির্ভাবের পর প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দেশটিতে সফরে গেলেন মোদী। এদিকে, সম্মাননা দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে নরেন্দ্র মোদী বলেছেন, আজ সন্ধ্যায় ব্রাতিস্লাভায় দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস) সম্মাননা গ্রহণ করে খুবই সম্মানিত বোধ করছি। স্লোভাকিার জনগণ ও সরকারকে আমার নিজের এবং ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা। আমি এই সম্মাননা ভারত ও স্লোভাকিয়ার স্থায়ী বন্ধুত্বের প্রতি উৎসর্গ করলাম। উল্লেখ্য, সামরিক ও বেসামরিক উভয় দিক থেকে দ্য অর্ডার অব হোয়াইট ডবল ক্রস স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মাননা। কেবল বিদেশিদেরকেই এই সম্মাননা দেওয়া হয়। সূত্র: এনডিটিভি

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!