সারাদেশ

সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিপু মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গামার বিলে মজিবর রহমান এর সেচ পাম্প এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত নিপু মিয়া(৩৫) উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া পূর্ব পাড়া গ্রামের উসমান আলীর ছেলে।
পুলিশ জানায়, সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গামার বিলে মজিবর রহমান ও অপর সেচ পাম্প মালিক মিষ্টার এর সেচ পাম্পের জন্য টানানো সার্ভিস তার রোববার গভীর রাতে নিপু মিয়া তার চুরি করতে যায়। এ সময় সার্ভিস তারে জডিয়ে পড়ে সেখানেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয় পথচারীরা মাটিতে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে থাকতে দেখে সরিষাবাড়ী থানা পুলিশ কে খবর দেয়। পরে সরিষাবাড়ী থানা পুলিশ মরদেহটি থানায় নিয়ে আসে।
সরিষাবাড়ী থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত মৃত নিপু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্ত এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!