সারাদেশ

জামালপুরে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন প্রতিযেগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে শনিবার পুলিশ লাইন্স মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, মাদারগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁঞা, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  খন্দকার শাকের আহমেদ প্রমুখ। এছাড়াও জামালপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার কাপ প্রতিযোগিতার ফাইনালে মাদারগঞ্জ সার্কেল ও পুলিশ লাইন দল প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। ফাইনাল খেলায় মাদারগঞ্জ সার্কেল দল চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুলিশ সুপারসহ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন, রানার্স-আপ দল এবং ম্যান অব দ্য ম্যাচ এর হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!