বিনোদন

একাকিত্ব নিয়ে যে বার্তা দিলেন সালমান খান

অন্ধকার ঘরে একা বসে থাকা একটি ছবি প্রকাশ করে ভক্তদের উদ্বেগ বাড়িয়েছিলেন বলিউড ভাইজান সালমান খান। ছবির সঙ্গে একাকিত্ব নিয়ে একটি বার্তা দেওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি দেন সালমান খান। পরে দীর্ঘ এক বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন সালমান। তিনি জানান, তিনি একা নন। পরিবার, বন্ধু ও ভক্তদের ভালোবাসায় ঘেরা আছেন সবসময়। অভিনেতা বলেন, মাঝে মধ্যে মানুষের ভিড় থেকে একটু দূরে গিয়ে নিজের জন্য কিছু সময় কাটাতে ইচ্ছে করে। সেই কারণেই তিনি কিছুটা নিরিবিলি সময় কাটাচ্ছিলেন। সালমান আরও জানান, তার মা সালমা খানও তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। মা তাকে জিজ্ঞেস করেছিলেন, কী হয়েছে বাবু? তবে সবাইকে আশ^স্ত করে সালমান বলেন, চিন্তার কিছু নেই। এর আগে নিজের প্রকাশ করা ছবির সঙ্গে তিনি লিখেছিলেন, জীবনে কেউ স্বেচ্ছায় একা থাকে, আবার কেউ একাকিত্বে ভোগে। সেই কথাতেই ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে অভিনেতার সাম্প্রতিক ব্যাখ্যার পর স্বস্তি ফিরেছে ভক্তদের মধ্যে। এখন সবাই অপেক্ষা করছেন তার নতুন সিনেমা মাতৃভূমির জন্য, যা চলতি বছরের আগস্টে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Check Also
Close
Back to top button
error: Content is protected !!