খেলাধুলা

জয়ের নতুন রেকর্ড গড়লেন শান্ত

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে যেন নাজমুল হোসেন শান্তর জয় জয়কার চলছে। ব্যাট হাতে রানের ফোয়ারা ফোটানো এই বাঁ-হাতি ব্যাটার এবার গড়লেন এক অনন্য রেকর্ড। তবে সেটা ব্যাট হাতে নয়, বরং অধিনায়কত্বে। মুশফিকুর রহিমকে পেছনে ফেলে সবচেয়ে কম ম্যাচে অধিনায়কত্ব করে বাংলাদেশকে সর্বোচ্চ সাতটি টেস্ট ম্যাচ জেতালেন তিনি। মিরপুর টেস্ট শেষ হওয়ার আগে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সফল ছিলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। দেশকে নেতৃত্ব দিয়ে মোট সাতটি ম্যাচ জিতিয়েছেন তিনি। এবার পাকিস্তানকে হারিয়ে অধিনায়ক হিসেবে শান্তও জিতলেন সপ্তম টেস্ট। তবে মুশফিকের চেয়ে অর্ধেক ম্যাচে নেতৃত্ব দিয়েই এই সাতটি ম্যাচ জিতিয়েছেন শান্ত। মুশফিক বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মোট ৩৪টি ম্যাচে। যেখানে সাতটি জয় ও নয়টি ড্রয়ের বিপরীতে আছে ১৮টি হার। এদিকে শান্ত বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মোটে ১৭টি ম্যাচে। এর মধ্যে জিতেছেন সাতটি, ড্র হয়েছে একটি। বাকি নয়টি ম্যাচ তার নেতৃত্ব হেরেছে বাংলাদেশ। মুশফিক-শান্তর পর টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সফল সাকিব আল হাসান। ১৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে সাকিব জিতেছে চারটি ম্যাচ। এছাড়া অধিনায়ক হিসেবে তিনটি ম্যাচ জিতেছেন মুমিনুল হক। একটি করে জয়ের দেখা পেয়েছেন হাবিবুল বাশার সুমন, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। জয়ের শতকরা হিসাব করলে সবার উপরে অবস্থান মাশরাফি ও লিটনের। কেননা মাত্র একটি ম্যাচে নেতৃত্ব দিয়ে একটিতেই জয় পেয়েছেন তারা। তাই তাদের সফলতার হারও শতভাগ। এই তালিকায় দুই নম্বরে আছেন নাজমুল হোসেন শান্ত। তার জয়ের হার ৪১.১৭ শতাংশ। এদিকে অধিনায়কত্ব করলেও জয়ের দেখা পাননি নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ, খালেদ মাহমুদ, মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!