খেলাধুলা

তিনটা ম্যাচ জেতার লক্ষ্য বাংলাদেশের

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে আগামী জুন মাসে। যেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশ নারী দলও। এই মেগা আসরের জন্য গতকাল রোববার দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। দলে ফিরেছেন তাজ নেহার। গ্রুপ পর্বে বাংলাদেশের পাঁচটি ম্যাচ রয়েছে। তার মধ্যে তিনটি ম্যাচ জয়ের কথা বললেন দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন, ‘পাঁচটা ম্যাচের ভেতরে আমাদের আশা আছে আমরা তিনটা ম্যাচে ইনশা আল্লাহ জিতব। আমাদের লক্ষ্য হচ্ছে নেদারল্যান্ডস, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এই তিনটা দল নিয়ে আমরা খুব কাজ করছি। এই তিনটা ম্যাচ আমাদের জেতা উচিত।’ এদিকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও প্রায় সময় চোটে পড়েন। সবমিলিয়ে চোট ম্যানেজ করেই খেলে চলেছেন তিনি। বড় কোনো চোট না থাকলেও ছোট চোট নিয়মিতই বয়ে বেড়াতে হয় তাকে। তবে এটার কোনো বিকল্পও দেখছেন না নির্বাচক। শিপন বলেন, ‘আমার মনে হয় যে চোটগুলো আছে, ওটা আসলে বিশ্রাম ছাড়া উপায় নেই। বিশ্রাম নিলে ভালো হবে, আবার খেললে বাড়বে। হয় ওকে ক্রিকেট ছেড়ে দিতে হবে অথবা এভাবে ক্রিকেট খেলতে হবে।’

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!